সংবাদ শিরোনাম
পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

ঠাকুরগাঁও কারাগারে আটক বিচারাধীন মামলার আসামীর মৃত্যু

আজম রেহমান,ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে মুক্তার বিল্লাহ ওরফে শান্ত (৪৩) নামে এক কয়েদীর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগার সুত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, খুনের মামলাসহ ৩টি বিচারাধীন মামলার আসামী শান্ত গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে তিনি মারা যান। মুক্তার বিল্লাহ ওরফে শান্ত সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার জাবেদ মেহেদি বলেন, শান্ত ডায়াবেটিস ও হার্টের রোগী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। জেলার শাহ আলম মৃত ব্যক্তির স্বজনের কোনো ফোন নম্বর দিতে পারেননি। তবে তিনি এক প্রশ্নের জবাবে জানান, ঠাকুরগাঁও কারাগারে আজকের কারাবন্দী সংখ্যা ৩৩১ জন এর মধ্যে ২০৩ জন বিচারাধীন মামলার আসামী। বাকি ১২৮ জন সাজাপ্রাপ্ত।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

ঠাকুরগাঁও কারাগারে আটক বিচারাধীন মামলার আসামীর মৃত্যু

আপডেট টাইম ০৭:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০