সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে ৬০ গুণ বেশি

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও ৬০ গুণ বেশি। বিশ্বের ১৪টি দেশে করোনায় মৃত্যুহারের সংখ্যা আনুষ্ঠানিক হিসাব বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এ তথ্য দিয়েছে।

ওই বিশ্লেষণে বলা হয়, করোনায় ওই দেশগুলোতে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবে ৭৭ হাজার দেখানো হয়েছে। অথচ সমীক্ষায় দেখা গেছে, এ সংখ্যা আসলে ১ লাখ ২২ হাজার। যদি এই হার সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ১০ হাজার নয়, ৩ লাখ ১৮ হাজার।

এ সমীক্ষায় ফিন্যান্সিয়াল টাইমস ২০২০ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই দেশগুলোর মৃত্যুর সংখ্যার সঙ্গে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একই সময়ের মৃত্যুহার পর্যালোচনা করে।

এফটি জানিয়েছে, ১ লাখ ২২ হাজার মৃত্যু ওই স্থানগুলোর পূর্বের সময়ের স্বাভাবিক মৃত্যুহারের চাইতে ৫০ শতাংশ বেশি। এফটি অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ইংল্যান্ড ও ওয়েলস, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অন্য ১৩টি স্থানের মৃত্যুহার পর্যালোচনা করে।

বিশ্লেষণে বলা হয়, পূর্ববর্তী বছরের চাইতে গত মার্চ থেকে এপ্রিলে বেলজিয়ামে মৃত্যুহার ৬০ শতাংশ, স্পেনে ৫১ শতাংশ, নেদারল্যান্ডসে ৪২ শতাংশ ও ফ্রান্সে ৩৪ শতাংশ বেশি।

ইকুয়েডরের গায়ানা প্রদেশে ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোভিড-১৯জনিত মৃত্যু আনুষ্ঠানিক হিসাবে বলা হয়েছে ২৪৫ জন। কিন্তু তথ্য বলছে, এ সময়ে দেশটিতে গত বছরের চাইতে ১০ হাজার ২০০ জন বেশি মানুষ মারা গেছেন, যা স্বাভাবিকের চেয়ে ৩৫০ শতাংশ বেশি।

করোনার এপিসেন্টার চীনের উহানে মৃত্যুহার ৫০ শতাংশ বেশি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড স্পিগেহায়টা বলেন, ‘ব্রিটেনে করোনায় মৃত্যুহার বাস্তবের চাইতে অনেক কম। কারণ এখানে শুধু হাসপাতালে হওয়া মৃত্যুই গণনা করা হচ্ছে।’ ইন্দোনেশিয়ায় সরকারি হিসাবের বাইরে আরও ২ হাজার ২০০ জনের বেশি লোক করোনায় মারা গেছে। মৃত্যুর তালিকায় তাদের নাম নিবন্ধিত হয়নি। ১৬টি প্রদেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে। তিন চিকিৎসা বিশেষজ্ঞ বলেছেন, আনুষ্ঠানিকভাবে ৭৬৫ জনের মৃত্যুর খবর জানা গেলেও তা আসলে কল্পনার চেয়েও বেশি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে ৬০ গুণ বেশি

আপডেট টাইম ১২:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০