সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

লকডাউনে যাচ্ছে সূর্য, হতে পারে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণের ধাক্কায় বিশ্বজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে পরিবেশে নির্গত ক্ষতিকারক গ্যাসগুলির পরিমাণ হ্রাস পেয়েছে। ফলে পরিবেশ অনেকটাই হারানো শুদ্ধতা ফিরে পেয়েছে। কিন্তু এরই মধ্যে অন্য আশঙ্কা। সূর্যও যেন চলে যাচ্ছে লকডাউনে। বিজ্ঞানীরা বলছেন, এর ফলে অনেক স্থানে ঠান্ডার পরিমাণ বাড়বে। হতে পারে ভূমিকম্প।

‘দ্য সান’র এক প্রতিবেদনে বলা হচ্ছে, সূর্য এখন ‘সান মিনিমাম’ অবস্থায় রয়েছে। এর অর্থ সূর্যপৃষ্ঠের উপরে ঘটে চলা ক্রিয়াকলাপ হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে সূর্যের শরীরে সৌর কলঙ্কের চিহ্নও হ্রাস পাচ্ছে।

বিজ্ঞানী ড. টনি ফিলিপস জানাচ্ছেন, সোলার মিনিমাম শুরু হয়েছে। এবং এটা বেশ গভীর। সূর্যের শরীরে সৌর কলঙ্কের চিহ্ন হ্রাস পাচ্ছে। সূর্যের চৌম্বক ক্ষমতা কমে যাচ্ছে। ফলে অতিরিক্ত মহাজাগতিক রশ্মি সৌরজগতে প্রবেশ করছে।

তিনি আরও জানান, অতিরিক্ত মহাজাগতিক রশ্মির ফলে মহাকাশচারী ও মেরু বিমানের যাত্রীদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এর ফলে ১৭৯০ থেকে ১৮৩০-এর মধ্যে উদ্ভুত ডালটন মিনিমাম ফিরে আসতে পারে। এর ফলে তীব্র শীত, খরা, অগ্ন্যুৎপাত হতে পারে। প্রভাব পড়তে পারে ফসলের উৎপাদনেও।

১৮১৫ সালের ১০ এপ্রিল দ্বিতীয় সর্বাধিক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। ইন্দোনেশিয়ার মাউন্ট টাম্বোরাতে হওয়া ওই অগ্ন্যুৎপাতে ৭১,০০০ মানুষের প্রাণ গিয়েছিল।

পরের বছর অর্থাৎ ১৮১৬ সালকে বলা হয় ‘বিনা গ্রীষ্মের বছর’। সেবার জুলাই মাসে বহু জায়গায় বরফ পড়তে দেখা গিয়েছিল। সূত্র: এনডিটিভি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

লকডাউনে যাচ্ছে সূর্য, হতে পারে ভূমিকম্প

আপডেট টাইম ১২:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০