সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

এলটিটিইর প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর খবরে খুশি হতে পারেননি রাহুল গান্ধী

আজম রেহমান,সারাদিন ডেস্ক::শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) কর্মীর বোমায় ১৯৯১ সালে নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই এলটিটিইর প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর খবরে খুশি হতে পারেননি রাজীব গান্ধীর ছেলে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী। বরং কেমন যেন একটা খারাপ লাগা ভর করেছিল তাঁর ও বোন প্রিয়াঙ্কা গান্ধীর ওপর।

সিঙ্গাপুরে গত শুক্রবার এক অনুষ্ঠানে ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এমন কথাই জানালেন রাহুল গান্ধী। গতকাল রোববার কংগ্রেসের টুইটারে এটি পোস্ট করা হয়।
১৯৮৪ সালে রাজীবের মা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন নিজের দেহরক্ষীদের হাতে। রাহুল বলেন, ‘দাদি ও বাবা যে মারা পড়বেন, সেটা আমরা জানতাম। দাদি বলতেন, তিনি মারা পড়বেন। বাবাও একইভাবে বলতেন। রাজনীতিতে আপনি যখন অশুভ শক্তির বিরুদ্ধে কিছু করবেন, ভালো কিছুর জন্য দাঁড়াবেন; তখন আপনাকে মরতে হবে।’

রাহুল বলেন, ২০০৯ সালে প্রভাকরণের মৃতদেহের ফুটেজ টেলিভিশনের পর্দায় দেখে তাঁর দুটি অনুভূতি হয়েছিল। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়েছিল লোকটার মৃতদেহকে এভাবে অপমান করা হচ্ছে কেন। এরপর তাঁর পরিবার ও বাচ্চাদের জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। আমি তখন বোনের সঙ্গে ফোনে কথা বললাম। বললাম, তিনি আমার বাবাকে মেরেছিলেন। তাঁর মৃত্যুতে আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি খুশি হতে পারছি না। প্রিয়াঙ্কা তখন বললেন যে তাঁরও ঠিক একই অনুভূতি হচ্ছে।’

রাহুলের প্রতি প্রথম প্রশ্নটাই ছিল-গান্ধী-নেহরু পরিবারের একজন হিসেবে তো তিনি বাড়তি সুবিধা পান। উত্তরে তিনি বলেন, ‘আমি বিশেষ সুবিধা পাই। তবে কঠিন পথ পাড়ি দিতে হয়নি, তা নয়।’ তখন দাদি আর বাবার মৃত্যুর বিষয়টি নিয়ে তিনি কথা বলতে শুরু করেন। বলেন, তিনি ও তাঁর বোন প্রিয়াঙ্কা বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। তাঁর ভাষায়, ‘বহু বছর আমরা হতাশ ও আহত ছিলাম। কিন্তু যেভাবেই হোক আমরা তাদের পুরোপুরি ক্ষমা করে দিতে পেরেছি।’ কথাটা শুনে উপস্থিত সবাই তখন তুমুল করতালি দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

এলটিটিইর প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর খবরে খুশি হতে পারেননি রাহুল গান্ধী

আপডেট টাইম ০৭:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮