সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও সৌদি প্রবাসীদের

প্রতিবেদক:: ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছে সৌদি ফেরত প্রবাসীরা। বুধবার সকাল সোয়া ১০টা থেকে তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভে নেমে সড়ক অবরোধ করে রেমিট্যান্স যোদ্ধারা।

এ ব্যাপারে সড়কে অবস্থান নেয়া সৌদি প্রবাসী আলাল বলেন, ‘ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে গত কয়েকদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। আমরা আজ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এসেছি। আজও যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা সড়ক থেকে সরব না।’

আলাল আরো বলেন, ‘করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন। তাই বাধ্য হয়েই এখানে এসেছি।’

টিকিটের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে সৌদি ফেরত প্রবাসীরা। গতকাল মঙ্গলবারও ঢাকার কারওয়ান বাজার এলাকায় হোটেল সোনারগাঁয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) অফিসে টিকেটের জন্য ভিড় করেন বিক্ষুব্ধ প্রবাসীরা। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকার সড়ক অবরোধ করেন। কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা সরে যান।

করোনা মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ আরেক দফা বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রবাসীদের ইকামার মেয়াদ তিন দফা বাড়িয়েছে সৌদি আরব।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। সেখানে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

এদিকে করোনার কারণে ৬ মাস বন্ধ থাকার পর প্রথম একটি ফ্লাইট গতরাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদিতে যায় একটি ফ্লাইটি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও সৌদি প্রবাসীদের

আপডেট টাইম ০১:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০