সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতে আনন্দে ভাসছে কমলার গ্রামবাসী

বসু, কলকাতা::মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিস। আর ঘরের মেয়ের জয়ে আনন্দে ভাসছে ভারতের তামিলনাড়ু রাজ্যের খুলসেন্দ্রাপুরম। তাদের ঘরের মেয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আর সেই আনন্দে ভাসছে ভারতের এ গ্রামটি। কমলা হ্যারিসের জয়ে গ্রাম জুড়ে বাড়িতে বাড়িতে আলপনা দিচ্ছেন গ্রামের নারীরা। কমলার জয়ের আনন্দে অংশীদার তারাও।

কমলা হ্যারিস মার্কিন মুলুকের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে জানিয়েছিলেন, তিনি তার মা শ্যামলা গোপালান হ্যারিসের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, যখন আমার ১৯ বছর বয়েস তখন আমার মা ভারত থেকে এখানে চলে এসেছিলেন। তখন তিনি সম্ভবত এই মুহূর্ত কল্পনাও করতে পারেননি। কিন্ত তিনি বিশ্বাস রেখেছিলেন আমেরিকার উপর। মা শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে কমলা হ্যারিস ভোলেননি তাদের অতীতকে।

তিনি তার পরিবারকে ভুলতেও চাননি। নিজের আত্মকথায় কমলা লিখেছেন, শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে এই পরিচয়টুকুর থেকে বড়ো কোন ও সম্মান পৃথিবীতে হতে পারে বলে আমি বিশ্বাসই করি না। উল্লেখ্য, এর আগে ভারতীয় কোন বংশদ্ভূত নারী মার্কিন যুক্তরাষ্ট্রের এতো পর্যায়ে প্রতিনিধিত্ব করেনি। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫৫ বছর বয়সি এই রাজনীতিক দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ভারতে আনন্দে ভাসছে কমলার গ্রামবাসী

আপডেট টাইম ০২:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০