সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের নাগর নদী থেকে রমজান আলী (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ জানায় বিজিবি।
মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গী থানা পুলিশ নদীর বালু চর থেকে তার লাশ উদ্ধার করে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান,নিহ‌ত ব‌্যক্তির চো‌খে গু‌লির চিহ্ন পাওয়া গে‌ছে।
রমজান আলী রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের ভাতু মোহাম্মদের ছেলে।
নিহতের স্ত্রী মসলেমা খাতুন ও মামা শ্বশুর আব্দুল মান্নান জানান, রমজান গেল বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে তার মরদেহ সীমান্ত নদীর বালু চরে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বিজিবি লাশ উদ্ধার করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম জানান, দুপুরে স্থানিয়রা ভারতীয় সীমান্তের উত্তর দিনাজপুর তিনগাঁও ক্যাম্পের ৩৭৫ এস পিলার এলাকার কাঁটাতারের এপারে বাংলাদেশের অভ্যন্তরে নাগর নদীর চরে রমজান আলীর মৃতদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।পরে বিজিবি মৃতদেহটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে। মৃতদেহটি নদীর চরের বালুতে অর্ধপোতানো অবস্থায় পাওয়া যায় এবং মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এটি অভ্যন্তরিণ ঘটনার কারণে হত্যাকাণ্ড নাকি বিএসএফ হত্যা করেছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে বিজিবি ও পুলিশের যৌথ তদন্ত চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ উদ্ধার

আপডেট টাইম ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০