সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করল টুইটার

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। টুইটার বলছে, ভবিষ্যতে সহিংসতা উস্কে দেবার ঝুঁকি” থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৬ জানুয়ারি নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। সেই বিক্ষুব্ধদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তাদের ‘দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেছিলেন ট্রাম্প।

টুইটারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনার পর শুক্রবার ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল। আবারও নীতিমালা ভাঙলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে সতর্কও করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্পকে স্থায়ীভাবে বরখাস্ত করা হল।

টুইটার বলছে “@realDonaldTrump অ্যাকাউন্ট থেকে টুইট গুলো গভীর পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি” হয়েছে তার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প টুইটারে তার প্রতিপক্ষদের অপমান করতেন, মিত্রদের উৎসাহিত করতেন, কর্মকর্তাদের চাকরিচ্যুতি করতেন, এবং তার ক্ষোভ প্রকাশ করতেন। তিনি প্রায়ই ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষর ব্যবহার করতেন। এবং তার তার পয়েন্টটা নজরে আনার জন্য বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতেন।

সমালোচকরা বলেন তার সেইসব পোষ্ট ছিল ভুল-তথ্য প্রবাহ। তা সত্ত্বেও এই মাধ্যম ব্যবহার করে তিনি মূলধারার সংবাদমাধ্যমকে পাশ কাটিয়ে মুহূর্তের মধ্যে তার ৮৯ মিলিয়ন অনুসারীর সাথে যোগাযোগ করতে পারতেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করল টুইটার

আপডেট টাইম ০৩:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১