ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ মারা গেছেন

রংপুর প্রতিনিধি::  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জা রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী মারা গেছেন।

রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম হোসেন বিন জুম্মন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জের নিজের বাড়িতে রওশন আরা ওয়াহেদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর; বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

রওশন আরা ওয়াহেদের স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জুম্মন জানান, সোমবার জোহরের পর পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে এবং আসরের পর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে রওশন আরার জানাজা হবে। পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এক যৌথ বিবৃতিতে রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ

প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ মারা গেছেন

আপডেট টাইম ০৩:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১