সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতে পাচারকালে ২২ জন উদ্ধার, দালাল ধরা

সাতক্ষীরা প্রতিনিধি::ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্তে ২২ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও ২ শিশু রয়েছে। এ সময় নাসিমা খাতুন নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানব পাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির দুটি কক্ষ থেকে তাদের উদ্ধার করে সদর থানা পুলিশ।

তাদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাম্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃতরা হচ্ছেন- নড়াইলের রত্না শেখ, হীরা বেগম, শিউলি খাতুন, কাজল খাতুন, রুবিনা খাতুন, লাভলী খাতুন, আবুল শিকদার, সোবহান মোল্লা, ইমন গাজী, মাকবুল মোল্লা, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, শিমু মোল্লা, কায়েস শেখ ও জাহিদ শেখ, মুন্সিগঞ্জের শ্রীনগরের রুনা খাতুন, রংপুরের কাউনিয়ার ইসমত আরা, ব্রাহ্মণবাড়িয়ার শিমু আক্তার ও বিউটি আক্তার, খুলনার দিঘলীয়ার তানভির ইসলাম। তাদের সঙ্গে আরও দুই শিশু রয়েছে।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, তিনি গোপন সূত্রে খবর পান কয়েকজন নারী-পুরুষকে ভারতে পাচারের লক্ষ্যে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে ভোরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় মোকলেসকে না পেয়ে তার স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আজ কোনো এক সময় তাদের সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ভারতে পাচারকালে ২২ জন উদ্ধার, দালাল ধরা

আপডেট টাইম ০৩:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১