সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ভোটডাকাতি কেন করলেন, চসিক মেয়রকে কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন?’

সোমবার রাত ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, চট্টগ্রামের মেয়র আমাকে বলেছেন ‘অর্বাচীন বালক’। আমি যখন চট্টগ্রামে ভোটডাকাতির কথা বলেছিলাম, এখন আমি অর্বাচীন বালক। অর্বাচীন বালক মানে হচ্ছে আমি অবুঝ বালক।

‘আপনি নিজেকে ত্যাগি দাবি করেছেন। ৬৪ বছর রাজনীতি করেন। এই ত্যাগী লোকটা কেন ভোটডাকাতি করতে গেলেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন?’

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে আপনার নামও শুনিনি। কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন তা হলে ভাষাজ্ঞান রেখে কথা বলবেন।

‘এই অবুঝ বালকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিগত ১৬ জানুয়ারি বসুরহাট নির্বাচনে কাস্টিং ভোটের ৭৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এটি আপনাকে স্মরণ করে দিতে চাই।’

দলের নেতৃবৃন্দের উদ্দেশে কাদের মির্জা বলেন, আমাকে কথা বন্ধ করতে বলেন, তারা কীভাবে কথা বলেন, এই সাহস কোথায় পায়। তারা বলতে পারবে, আমি বলতে পারব না। আমি কি এ দেশের নাগরিক নই?

দলের গঠনতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, আমার দলের ঘোষণাপত্রে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। ওনারা বলতে পারলে আমি পারব না? আমি রক্তচক্ষুকে ভয় করি না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- রক্ত চক্ষু দেখাবেন না, চেষ্টা করবেন না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ভোটডাকাতি কেন করলেন, চসিক মেয়রকে কাদের মির্জা

আপডেট টাইম ০৫:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১