সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

হরিপুরে ৭ বছর পর টিসিবি’র ট্রাক সেল, প্রান্তিক মানুষের ভিড়

ইয়াসিমন রেহমান অনন্যা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও)::
লকডাউন উপেক্ষা করে জেলার হরিপুর উপজেলা পরিষদ চত্বরে ৭ বছর পর সরকারী সংস্থা টিসিবি’র ট্রাক সেলে প্রত্যন্ত সীমান্ত এলাকার প্রান্তিক মানুেষর উপচেপড়া ভীড়ের মধ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করা হয়েছে।
হরিপুর উপজেলা প্রশাসনের নিবির তত্বাবধানে ডিলার ওমর ফারুক ২শ’ ৪০ জন গ্রাহকের মাঝে মাথাপিছু ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ছোলা, ২ কেজি চিনি এবং ২ কেজি চিনি মিলে মোট ৯৪০ টাকার প্যাকেজ হিসেবে সরবরাহ করেছেন।
এখানে এ কার্যক্রমের উদ্বোধন করেন যেৌথভাবে হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জিয়াউল হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ট্রাক সেলে ১শ’ টাকা লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে মশুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি, ৫৫টাকা কেজি দরে ছোলাবুট প্রান্তিক স্বল্প আয়ের মানুষদের মাঝে বিক্রি করা হয়। ট্রাক সেল চলাকালে সামাজিক দুরত্ব বজায় রেখে,লাইনে শুসৃঙ্খলভাবে পন্য ক্রয়-বিক্রয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য, আনসার ভিডিপি’র সদস্যরা সার্বক্ষনিক সহযোগীতা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম বলেন, সরকার সাধারন মানুষের কস্ট ও দুর্ভোগ বিবেচনায় চলতি লক ডাউনে এইসব পন্য সরবরাহের উদ্যোগ নিয়েছেন, যাতে এই লকডাউন এবং রমজানে স্বল্প আয়ের মানুষরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পন্যসমূহ পায় এবং মানুষের দুর্ভোগ লাঘব হয়। উল্লেখ্য এ উপজেলায় ডিলার না থাকায় ৭ বছর ধরে টিসিবি’র পন্য পায়নি উপজেলাবাসী। এবারে জেলা-উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় টিসিবি পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ডিলারের মাধ্যমে এই ট্রাকসেলের পদক্ষেপ গ্রহন করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

হরিপুরে ৭ বছর পর টিসিবি’র ট্রাক সেল, প্রান্তিক মানুষের ভিড়

আপডেট টাইম ০৪:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১