সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা এরিকের

নিজস্ব প্রতিবেদক::রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দিয়েছেন এরিক এরশাদ।

বুধবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অবৈধ দাবি করে এরিক বলেন, তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়রাম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।

কমিটিতে সাদ এরশাদের নাম প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

কমিটি প্রস্তাব করার সময় পাশ থেকে এরিকের পিঠ চাপড়ে তাকে উৎসাহিত করেন বিদিশা এরশাদ। এ সময় তিনি বলেন, এরিকের প্রস্তাবিত নতুন কমিটি কাজ শুরু করবে। আমার দুই ছেলে সাদ ও এরিককে নিয়ে এরশাদের স্বপ্নের দেশ গড়তে মাঠপর্যায়ে কাজ শুরু করব আমরা।

রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণার বিষয়ে বিদিশা বলেন, তিনি আমাদের সবার মুরব্বী। পার্টির চেয়ারম্যানের অবর্তমানে তিনিই দলের আজীবন চেয়ারম্যান থাকবেন। তার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে এবং আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে।

অনুষ্ঠানে সাদ এরশাদ বলেন, আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। বিশেষ এই দিনে বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

এসময় জাতীয় পার্টির প্রবীণ নেতা প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক এমপি কাজী জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরুসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা এরিকের

আপডেট টাইম ০৪:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১