সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

নবম শ্রেণি পাশ করা ইয়াবা কারবারি যখন সাংবাদিক!

চট্টগ্রাম প্রতিনিধি::ইমরান নামে এক মাদক কারবারির নামে আছে দুটি মামলা। শিক্ষার দৌড় ৯ম শ্রেণি পর্যন্ত হলেও হঠাৎ সাংবাদিক বনে যান! দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুইটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন। গতকাল রাতে ঢুকে যান হাজী কাচ্চিঘরে। দাবি করেন এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা! না হলে ‘লাইভে’ হোটেলের ‘১২টা বাজানোর’ হুমকি দেন। কৌশলে হোটেল ম্যানেজার পুলিশকে ফোন দিলে হোটেলে গিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইমরান (২৯) নগরীর আগ্রাবাদ ঢেবারপাড় এলাকার আব্দুর রহমান বাবুলের ছেলে। বাবা-মা ও ছেলে তিনজনই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানার চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহমান বাবুল প্রকাশ ওরফে ডাইল বাবুল। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আর তার মা শারমিন আক্তার প্রকাশ ওরফে ডাইল শারমিন আগ্রাবাদ ডেবার পূর্বপাড় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মামলা আছে তিনটি। ইমরানের বিরুদ্ধেও মামলা দুটি।

ইমরান দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‌‘হাজী কাচ্চি ঘর’ নামের এক বিরিয়ানি দোকানে যান ইমরান। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

হোটেলের ম্যানেজার শামীম বলেন, লকডাউনের জন্য তাদের শুধুমাত্র পার্সেলের খাবার চালু আছে এবং তা ৫টা পর্যন্ত। কিন্তু দোকান মেরামতের কিছু কাজ থাকায় সাঁটার নামিয়ে কিছু কাজ চলছিল। এমন সময় ইমরান চলে আসেন। এসেই তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বিরিয়ানি দিতে বলেন। বিরিয়ানি নেই বললে তিনি বলেন, ‘আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?’

হোটেলের ম্যানেজার আরও বলেন, এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন। তিনি বলেন, লাইভে এখন এই হোটেলের ১২টা বাজানো হবে। হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নবম শ্রেণি পাশ করা ইয়াবা কারবারি যখন সাংবাদিক!

আপডেট টাইম ০৪:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১