সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ক্লিনফিড ছাড়া অক্টোবর থেকে বিদেশি চ্যানেল চলবে না

নিজস্ব প্রতিবেদক::তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ক্লিনফিড (বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান) ছাড়া অক্টোবর থেকে দেশে কোনো বিদেশি চ্যানেল চলতে পারবে না। এর কোনো ব্যত্যয় হলে আইন প্রয়োগ ও লাইসেন্স বাতিল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো), টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এতথ্য জানান তিনি।

বিদেশি চ্যানেলগুলোকে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও তারা ক্লিনফিড করে পাঠাচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ৩০ সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেলকে চালাতে দেয়া হবে না। এবং ৩০ সেপ্টেম্বরের পরে এক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে।

বিদেশি চ্যানেলের ক্লিনফিড নিশ্চিত করা এবং অবৈধ সংযোগ বন্ধে দ্রুতই সারা দেশে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

উল্লেখ্য, ক্লিনফিড নিশ্চিত করা হলে দেশে কোনো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে বিদেশি কোনো বিজ্ঞাপন বা অন্যান্য কোনো বাণিজ্যিক কনটেন্ট থাকবে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ক্লিনফিড ছাড়া অক্টোবর থেকে বিদেশি চ্যানেল চলবে না

আপডেট টাইম ০৫:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১