সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

জামায়াতের সেক্রেটারিসহ শীর্ষ ৯ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ ৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, ইয়াসিন আরাফাত, আব্দুর রব, মোবারক হোসেন ও ইজ্জত উল্লাহ। এছাড়া বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জামায়াতের সেক্রেটারিসহ শীর্ষ ৯ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১