সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বাংলাদেশে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে হবে-ওআইসি

আজম রেহমান, সারাদিন ডেস্ক: : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংদস্য রাষ্ট্রগুলো। স্থানীয় সময় বৃহস্পতিবার চীন, রাশিয়া ও কয়েকটি দেশের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এ সংক্রান্ত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়।

ওই প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে ফিরিয়ে নিতে হবে এবং তাদের মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে।

জাতিসংঘের থার্ড কমিটির ওই ভোটাভুটিতে অংশ নেয় ১৭১টি দেশ। এর মধ্যে পক্ষে ভোট দিয়েছে ১৩৫টি দেশ।

প্রস্তাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে ১৬ দফা সুপারিশ করা হয়। এগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সেনা অভিযান বন্ধ, অবিলম্বে রাখাইনে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে অবারিতভাবে কাজ করতে দেওয়া, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেনাবাহিনী ও সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল লোকজনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

এ ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের মহাসচিবকে মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নিয়োগের পরামর্শও দেওয়া হয় ওই প্রস্তাবে।

মিয়ানমার, চীন, রাশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, সিরিয়া, জিম্বাবুয়ে ও বেলারুশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। আর ভারতসহ ২৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

রোহিঙ্গা সংকটের ঘটনায় তারা ‘খুবই উদ্বিগ্ন’ বলেও জানানো হয় জাতিসংঘের সদস্য দেশগুলোর পক্ষ থেকে।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গত ৩১ অক্টোবর থার্ড কমিটিতে ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক খসড়া প্রস্তাবটি দেয় মিসর। এটি সমর্থন করেছিল ৯৭টি দেশ এখন আগামী মাসে পূর্ণ পরিষদে এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। যদিও এক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বাংলাদেশে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে হবে-ওআইসি

আপডেট টাইম ০৪:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭