সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

গুম বন্ধে ব্যবস্থা চায় জাতিসংঘ, কমিটিকে ঢাকা আসতে না দেয়ার অভিযোগ

কূটনৈতিক রিপোর্টার:: রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশে ‘গুম’ এর যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই থামাতে বলেছে জাতিসংঘ। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে গুরুতর ওই অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে বলেছে গুম বিষয়ক জাতিসংঘ কমিটি। গত সপ্তাহে কমিটির সুপারিশসহ তাগিদপত্র ঢাকায় পৌঁছেছে। ঢাকা ও জেনেভার দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম-বিষয়ক ওয়ার্কিং কমিটির অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের দমনে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে। এখানে ‘গুম’-কে অনেকটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার। গুমের অভিযোগের বিষয়ে জাতিসংঘ ওয়ার্কিং কমিটির কাছে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে জানিয়ে বলা হয়- এ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ প্রতিনিধি দল বাংলাদেশে আসতে দফায় দফায় চেষ্টা করেছে, কিন্তু ঢাকার তরফে সহযোগিতা দূরে থাক, সাড়া-ই মিলেনি।

বিষয়টি নিয়ে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম-বিষয়ক ওয়ার্কিং কমিটির ১২৫তম বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে হালনাগাদ হওয়া একটি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সরকারের দায়িত্বশীল এক প্রতিনিধি জাতিসংঘের ওই রিপোর্ট পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি ওই রিপোর্ট নিয়ে বরাবরের মতো প্রশ্ন তুলেছেন।

মানবজমিনকে তিনি বলেন, মানবাধিকার পরিষদের আলোচনায়ই আইনমন্ত্রী আনিসুল হক গুমের অভিযোগ খণ্ডন করেছেন। সেখানে মন্ত্রী খোলাসা করেই বলেন, বাংলাদেশে ঘন ঘন গুমের যে অভিযোগ করা হয় তার সঙ্গে সরকার একমত নয়। নানা কারণে নিখোঁজ ব্যক্তিদের ‘গুম’ হিসেবে চালিয়ে দেয়ার একটি প্রবণতা বাংলাদেশে লক্ষ্যণীয়। মন্ত্রী পাল্টা অভিযোগ করেন এমন দাবি সরকারের অর্জন ও ভাব-মর্যাদাকে ক্ষুণ্ন করার হীনউদ্দেশ্যে করা হয়ে থাকে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

গুম বন্ধে ব্যবস্থা চায় জাতিসংঘ, কমিটিকে ঢাকা আসতে না দেয়ার অভিযোগ

আপডেট টাইম ১২:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১