সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আগামী অন্তত ৩টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে: গণসংহতি আন্দোলন

স্টাফ রিপোর্টার::  বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে ভোটাধিকার অর্জন সম্ভব নয়। স্বাধীনতার ৫০ বছরে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা হয়েছে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এতো বড় দুর্নীতি এবং দেশের ভোটারদের এতো বড় গণঅপমান এর আগে কখনো ঘটেনি বলে মনে করে গণসংহতি আন্দোলন।
বুধবার গণমাধ্যমে পাঠানো দলটির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রেরিত এক  বিবৃতিতে আরো বলা হয়ঃ
“৩০ ডিসেম্বর ভোট ডাকাতির ৩ বছরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে ভোটাধিকার অর্জন কোনোভাবেই সম্ভব নয়। একারণে সংলাপের নামে যে তামাশা চলছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।”
এছাড়া, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণসংহতি আন্দোলনের ৪ দফা অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেনঃ
১. বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী অন্তত ৩টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে।
২. বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার নিয়োগ ও সকল সাংগঠনিক পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কমিশন গঠন করতে হবে।
৩. সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে সংসদ সদস্যদের কথা বলা এবং ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
৪. সংসদে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন বণ্টন করতে হবে।
উক্ত চার দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়া সম্ভব বলে নেতৃবৃন্দ মনে করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আগামী অন্তত ৩টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে: গণসংহতি আন্দোলন

আপডেট টাইম ১০:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১