সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

পীরগঞ্জে সম্পত্তি জবরদখল হামলা ও মারপিটের ঘটনায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি::ভোগদখলীয় সম্পত্তি জবর দখল, হামলা ও মারপিটের ঘটনায় জেলার পীরগঞ্জ থানায় ২৪ এপ্রিল প্রভাবশালী ১৫ ব্যাক্তি ও আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও মৌজার ৮২৯/১০১৪ নং দাগে ৪ শতক জমি জবর দখলের চেষ্টার অভিযোগে জমির মালিক ফুটকিবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী রওনক জাহান বাদী হয়ে প্রতিপক্ষ সাদিকুল সহ ৯ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে ১৮ এপ্রিল মিস পিটিশন কেস নং ১৬৯/২২ দায়ের করলে পীরগঞ্জ থানা ২০এপ্রিল বিবাদীদের ফৌজদারী কার্যবিধীর ১৪৪ ধারা মতে নোটিশ জারী করেন। ২১ এপ্রিল জমির মালিক, তার মা ও অন্যান্যদের নিয়ে ভ্যানযোগে নিজ সম্পত্তি দেখার জন্য গেলে বিবাদীরা অতর্কিতভাবে লাঠি সোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে এবং ভ্যানসহ সঙ্গীয় বাবুল মশহুর ও বিউটি বেগম কে ঘটনাস্থল থেকে আটক করে উঠিয়ে নিয়ে গিয়ে আসামীদের বাড়ীতে তালাবদ্ধ করে রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তারা আটকাবস্থা থেকে উদ্ধার পান। পরে আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় প্রভাবশালী বিবাদী মো. সাদেকুল ইসলাম, বেলাল হোসেন, জবাইদুর রহমান, জাহিদ, আনোয়ারা , সাইদুর রহমান, আইনুল হক, টারজেন, সাজু, সাবিনা, কুতুবুল আলম, নার্গিস বেগম, ফরিদা বেগম ও মাহবুব সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৮৭/২২ তাং ২৪.০৪.২২ ইং। তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, মামলা তদন্ত শুরু হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

পীরগঞ্জে সম্পত্তি জবরদখল হামলা ও মারপিটের ঘটনায় মামলা

আপডেট টাইম ০৫:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২