ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি

অনলাইন ডেস্ক::জাতিসংঘ সম্মেলনে যোগদান ও বৃটেন সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশনের মধ্যেও আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি। এটা শুধু আমাদের কথা নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তাই বলছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকেই একটার পর একটা সংকট তৈরির চেষ্টা হয়েছে। জনগণের সমর্থন থাকায় আমরা এসব সংকট মোকাবিলা করতে পেরেছি। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে বৃটেন যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এরপর নিউ ইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন।সোমবার দিবাগত রাত ১টায় দেশে পৌঁছান প্রধানমন্ত্রী।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি

আপডেট টাইম ০৪:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২