সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়েছে গাছ, অলিগলিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

অনলাইন ডেস্ক::ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝোড়ো বাতাসে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়েছে। রাজধানীর অন্তত দুই শতাধিক স্থানে কোথাও গাছ ভেঙে পড়েছে, কোথাও গাছ উপড়ে পড়েছে আবার কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে। এছাড়া রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমেছে হাঁটু পানি। রাজধানীর নিচু এলাকার বাসাবাড়ি ও দোকানে ঢুকে পড়েছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। আজ সকালে পুরান ঢাকার চাঁনখারপুল, নাজিমুদ্দিন রোড, নিমতলী, আগামাছি লেন ও বকশীবাজার, কাঁঠালবাগান, পান্থপথ, ভুতেরগলি, মিরপুর, দারুসসালাম সহ বিভিন্ন এলাকায় অলিগলি ঘুরে এ চিত্র দেখা যায়।

এদিকে গাজীপুরের টঙ্গী এলাকার সড়কের খানাখন্দ ও গর্তে পানি জমায় সবাইকে ওই সড়ক এড়িয়ে চলার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সিত্রাংয়ের প্রভাবে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ঝোড়ো হাওয়ায় রাজধানীর অনন্তত ২০০ স্থানে গাছ ভেঙে পড়ে। অধিকাংশ স্থানেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের লোকজন সড়ক থেকে গাছ সরিয়ে নিয়েছেন। তবে এতে কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর জিরো পয়েন্টে সচিবালয়ের দিকে একটি বড় ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়েছে গাছ, অলিগলিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

আপডেট টাইম ০২:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২