সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফাইনালে পরাজয়ের পর উত্তাল ফ্রান্স, পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক ::বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেছে ফ্রান্স। এর পর ফ্রান্সের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন দেশটির ফুটবলের সমর্থকরা। বিক্ষোভকারীদের সামলাতে লাঠিচার্জ করেছে পুলিশ। একপর্যায়ে কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে।
ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু
অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল
এমবাপের জোড়া গোলে সমতায় ফ্রান্স
রোববার দ্যা সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে এক রাতে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স
আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে গেছে ফ্রান্স। কিন্তু হার মানতেই পারছেন না দলটির সমর্থকরা। রবিবার রাতে প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ফ্রান্সের উত্তাল রাজপথের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভের আশঙ্কায় রবিবার ১৪ হাজার পুলিশ মোতায়েন থাকার কথা আগেই জানিয়েছে ফ্রান্স সরকার। এমনকি ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতিও দেয়া হয়নি।

সে কারণে বহু মানুষ এক জায়গায় জমায়েত হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জমায়েত হয়েছিল মানুষ। কিন্তু তারা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। অধরা থেকে গেছে এবারের বিশ্বকাপ।

জানা গেছে, ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও চালিয়েছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারী ফুটবল ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের চিত্র ছিল একেবারে ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জমায়েত হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদ্‌যাপন করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফাইনালে পরাজয়ের পর উত্তাল ফ্রান্স, পুলিশের লাঠিচার্জ

আপডেট টাইম ০৩:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২