সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কেন আগাম নির্বাচনের গুঞ্জন?

  • Ananna Rehman
  • আপডেট টাইম ০২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ২৪১ বার

অনলাইন ডেস্ক:: হঠাৎই  আ গাম নির্বাচনের  গুঞ্জন। যদিও এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। চোখে পড়ছে না প্রস্তুতিও। এ সম্পর্কে ইত্তেফাক এর এক রিপোর্টে বলা হয়েছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নাকি এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন হবে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কর্মকর্তাদের যে কোনো সময় জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুতি রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সিইসি বলেন, সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আবার সংবিধানে ঐ সময়ের আগেও ভোট হতে পারে তার প্রভিশন রয়েছে। সংবিধান সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তাছাড়া নির্ধারিত সময়ের দুই মাস আগে ভোট হলেও যেন প্রস্তুত থাকি। এরপরই আগাম নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে।যদিও নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম ইত্তেফাককে বলেন, মাসিক সমন্বয় সভায় আগাম নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। কেননা এখনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং ভোটকেন্দ্র স্থাপনের কাজ বাকি। এগুলো ছাড়া কীভাবে আগাম নির্বাচন সম্ভব তা জানি না। আগাম নির্বাচনের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সচিব বলেন, কাল হোক আর পরশু হোক সবসময় আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি রাখতে হয়। সভায় সিইসি মহোদয় সবার উদ্দেশ্যে বলেছিলেন, যে কোনো সময় নির্বাচনের জন্য সব প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, আগাম নির্বাচন দিতে হলে সংসদ ভেঙে দিতে হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার জন্য উপদেশ দেবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশক্রমে সংসদ ভেঙে দিতে পারেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত মন্ত্রিপরিষদ বহাল রাখতে পারবেন প্রধানমন্ত্রী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কেন আগাম নির্বাচনের গুঞ্জন?

আপডেট টাইম ০২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩