ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

নির্দেশনা দিয়েছি, যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কেনাকাটা করবো না

স্টাফ রিপোর্টার:: যে দেশ স্যাংশন বা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কেনাকাটা না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে সংস্থা জঙ্গি দমনে সফল হয়েছে সেই সংস্থার প্রতি স্যাংশন। এটা কেমন কথা। এ কারণে আমি সংশ্লিষ্টদের বলেছি, যারা এমন স্যাংশন দেবে তাদের সঙ্গে কেনাকাটা আমরা করবো না।
সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী অন্য এক অনুষ্ঠানে বলেছিলেন, যারা স্যাংশন দেবে তাদের পণ্য বাংলাদেশ কিনবে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্যের বিষয়ে প্রশ্ন রেখে বলা হয়, এমন উদ্যোগে কোনো ভয় আছে কিনা? জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কেনাকাটা করবো না। আমি এমন নির্দেশনা দিয়েছি। সারা বিশ্বে যেখানে মূল্যস্ফিতির কারণে মানুষ ভুগছে। সুপারশপগুলো খালি। মানুষের পণ্য কেনার সীমা নির্ধারণ করে দেয়া হচ্ছে। সেখানে আমাদের অবস্থা অনেক ভাল আছে। আমাদের দু:শ্চিন্তার কী আছে। কথা নাই, বার্তা নাই আমাদের স্যাংশনের ভয় দেখাবে। ভয়ের কী আছে!সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী এই তিন দেশ সফরের বিস্তারিত লিখিত বক্তব্যে তুলে ধরেন।

নদী রক্ষার বিষয়ে সরকার কী উদ্যোগ নিয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতোগুলো নদী, খাল এবং পুকুর উদ্ধার করা সম্ভব তা সরকার করেছে। এটা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। নদী রক্ষা এবং নদী খননের কাজও সরকার করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র সফরের সময়  বিশ্বব্যাংকের সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পদ্মা সেতুর পেইনটিং উপহার দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে যে ভাল পেইন্টার আছে তা জানানোর জন্য এটি নিয়ে গিয়েছিলাম। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হলো পদ্মা সেতু। এজন্য এই পেইনটিং নিয়ে যাই।

ডলার সংকট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলার সংকট সমগ্র বিশ্বে আছে। করোনার অতিমারির সময় আমদানি রপ্তানি বন্ধ ছিল। এজন্য আমাদের ভাল রিজার্ভ ছিল। অর্থনীতি উন্মুক্ত হওয়ার পর ডলারের সংকট তৈরি হয়। আর আমরা যখন ক্ষমতায় আসি তখন কতো ছিল ডলারের রিজার্ভ? এখন যা আছে তাতে কোনো সংকট হবে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

নির্দেশনা দিয়েছি, যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কেনাকাটা করবো না

আপডেট টাইম ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩