সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল

জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণে এ কথা বলেন তিনি।  কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কোন দল এলো না এলো সেটি বিষয় না। জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল হবে। তিনি বলেন, জনগণকে দেখতে হবে যে, নির্বাচনে ফেয়ারনেস ছিল কিনা। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন কিনা এবং ভোট দিতে পেরেছেন কিনা। এটুকু যদি আমরা সবাই দেখাতে পারি, কে আসলো কে আসলো না, জনগণ যদি আসে, ভোটাররা যদি আসে, ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে আমি যদি আপেক্ষিক অর্থে বলি নির্বাচনে একটা বড় সফলতা অর্জন হয়ে যাবে।

তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজন কঠিন কর্মযজ্ঞ, সহজ নয়। চাইলাম আর হয়ে গেল এমন নয়। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এর অর্থ নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হতে হবে। কমিশনে যারা আছেন (জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য) সিইসি হিসেবে তাদের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে নির্বাচনটা যেন গ্রহণযোগ্য হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চেষ্টা করতে হবে।

সিইসি বলেন, ইতিমধ্যেই আমরা এক হাজার ২০০ নির্বাচন করেছি। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। পেশাদারিত্বের সঙ্গে আপনারা দায়িত্ব পালন করেছেন। আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় নির্বাচনেও আপনারা রাষ্ট্রের ও সরকারের কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দৃষ্টভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সমর্থ হবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল

আপডেট টাইম ০৭:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩