সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সারাদিন ডেস্ক:: সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও নেতাকর্মীদের মুক্তি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলসহ পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।

সোমবার সকালে আজিমপুর বাসস্টান্ড, জুরাইন রেলগেট, ডেমরা, শাহজাহানপুর, বাসাবো ও হাজারীবাগে রেলপথ এবং সড়কপথ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

আজিমপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য শামিউল ইসলাম, মতিউর রহমান, সাইফুল আলম,আব্দুল মালেক প্রমুখ।

মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। মিছিলটি  শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা হাউজিংয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময়   উত্তরের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আবু নকীব, অ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, আব্দুর রকীব ও রিমন তমাল, ছাত্রনেতা আসাদুজ্জামান ও তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর উত্তরা, দক্ষিণখান, পল্লবী, বাড্ডা ও মালিবাগ এলাকায়ও বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম ০৪:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩