সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

শুটিং করতে করতে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে ওই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা।

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: জীবন থেমে থাকে না। ১২ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ত্রিভুবন বিমানবন্দর ঘিরে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। দুর্ঘটনার পরপরই প্রথমে মনে রেখ ছবির গানের শুটিংয়ে নেপালে যান মাহিয়া মাহি। এবার টেলিভিশন নাটকের শিল্পী-কলাকুশলীদের বড় একটি দল একাধিক নাটকের শুটিং করতে নেপালে গেল। ২১ মার্চ রিজেন্ট এয়ারওয়েজের উড়োজাহাজে করে তাঁরা নেপালের সেই ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান।

দলে অভিনয়শিল্পীদের মধ্যে আছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, নাবিলা ইসলাম, জোভান, তানভিরসহ অনেকে। আছেন চার পরিচালক-বোরহান খান, আসাদুজ্জামান আসাদ, আমিনুল ইসলাম ও দিপু হাজরা।

নাটকগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান বাঁধন ড্রিম ভিশন সূত্রে জানা গেছে, টানা ১০ দিনের শুটিংয়ে একটি সাত পর্বের ধারাবাহিকসহ একাধিক এক ঘণ্টার নাটক নির্মিত হবে।

ইতিমধ্যে নেপালের কাঠমান্ডুর নাগরকোটের পাহাড়ি অঞ্চলে শুটিং শুরু হয়েছে। খুঁজে ফিরি আপনায় নামে এক ঘণ্টার একটি নাটকে অংশ নিয়েছেন তানজিন তিশা ও জোভান। গতকাল শুক্রবার শুটিং লোকেশন থেকে মুঠোফোনে জোভান বলেন, ‘ভালোভাবে কাজ হচ্ছে। পাহাড়ের ওপরে শুটিং। পাহাড় থেকে চারপাশে তাকালে দারুণ সব দৃশ্য চোখে পড়ে।’

তবে বিমান দুর্ঘটনার আতঙ্ক ভেতরে এখনো খানিকটা রয়ে গেছে বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, বিমানে আসার সময় ভেতরে-ভেতরে সবারই অবস্থা খারাপ ছিল। কিন্তু কেউ প্রকাশ করেননি। শুটিং করতে করতে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে ওই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুটিং করতে করতে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে ওই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা।

আপডেট টাইম ০২:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮