সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

চার বছর পর ‘হিচকি’ তাঁর যথার্থ ‘কামব্যাক’

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: শুধু বস্তির একঝাঁক কিশোর-কিশোরীর সামনে নয়, শিক্ষিকা নয়না মাথুর সবার সামনে খুলে দিয়েছেন শিক্ষার এক নতুন জানালা। যে জানালা দিয়ে সব ভয়, দুর্বলতা, অক্ষমতা ছুড়ে ফেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শেখান নয়না। শিক্ষক হতে হয়তো অনেকেই পারেন, কিন্তু কিছু শিক্ষক জীবনে প্রেরণা জোগান। এ রকমই এক শিক্ষক নয়না মাথুর।

ছোট থেকে নয়না ‘ট্যুরেট সিনড্রোম’ নামের এক স্নায়ুরোগের শিকার। আর এর কারণে তাঁর বারবার ‘হিচকি’ আসত, কথা আটকে যেত। কোনো উত্তেজনা এলেই নয়নার মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের হতো। আর যার জন্য মেয়েটিকে সব সময়ই নানা বিদ্রূপের শিকার হতে হয়। কয়েকটি স্কুল থেকে বিতাড়িত হতে হয় নয়নাকে; শুধু এই রোগের কারণে।

এ সময় তাঁর জীবনে আসেন শিক্ষক মিস্টার খান। তিনি নয়নাকে বলেন তাঁর এই দুর্বলতাকে শক্তি বানাতে। নয়নার লক্ষ্য ছিল তিনিও শিক্ষক হবেন। কিন্তু এখানেও তাঁর বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ‘হিচকি’। অবশেষে তিনি তাঁর স্বপ্নের দুনিয়ায় পা রাখেন। নয়না সেই স্কুলের শিক্ষক হয়ে আসেন, যেখানে তিনি একসময় ছাত্রী ছিলেন।

বস্তির একঝাঁক কিশোর-কিশোরীর শিক্ষার দায়িত্ব তাঁর কাঁধে আসে। তথাকথিত বড়লোকদের এই স্কুলে বস্তির এই ছেলেমেয়েগুলো ব্রাত্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। স্কুলের সবাই তাদের নিচু চোখে দেখত। এই সময় নয়না সেই ছেলেমেয়েদের দায়িত্ব নেন, এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি এই একঝাঁক কিশোর-কিশোরীর ভেতর লুকিয়ে থাকা ‘হিচকি’কে টেনে বের করেন।

গল্পটা কিছুটা শুরুতেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু ১ ঘণ্টা ৫৮ মিনিটের এই আবেগময় সফরে নয়নরূপী রানী মুখার্জিকে প্রতিটি পরতে আবিষ্কার করেছি। চার বছর পর ‘হিচকি’ তাঁর যথার্থ ‘কামব্যাক’ ছবি। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা খুব সুন্দরভাবে ‘ট্যুরেট সিনড্রোম’সহ জীবনের আরও নানা ‘হিচকি’কে পর্দায় উপস্থাপনা করেছেন। ছবির কিছু কিছু সংলাপ মনে দাগ কেটে যায়। হিচকিতে সংগীতের ব্যবহার যথাযথ। এই ছবির ‘নায়ক’ রানী হলে ‘নায়িকা’ অবশ্যই বস্তির সেই একঝাঁক কিশোর-কিশোরী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

চার বছর পর ‘হিচকি’ তাঁর যথার্থ ‘কামব্যাক’

আপডেট টাইম ০৩:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮