সংবাদ শিরোনাম
পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

গোপালগঞ্জে বাস খাদে, নিহত বেড়ে ৮

আজম রেহমান সারাদিন ডেস্ক:: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় আরও দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের ওই বাসের আরও ২৫ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত ২৩ যাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৬ জন যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ যাত্রী।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ দমকল বাহিনীর লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

গোপালগঞ্জে বাস খাদে, নিহত বেড়ে ৮

আপডেট টাইম ১১:৫২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮