সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

প্রাণীসম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো নীতিমালা বাস্তবায়ন করার দাবি বিভিএ শিক্ষার্থীদের

                               আজম রেহমান,সারাদিন ডেস্ক::দিনাজপুরে প্রাণীসম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো নীতিমালা (অর্গানোগ্রাম) বাস্তবায়ন ত্বরান্বিত করার দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে কয়েকশ ছাত্র-ছাত্রী বিভিন্ন ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়।

রোববার সকাল ১১টায় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন (বিভিএ), ভেটেরিনারি ছাত্র সমিতি ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ মানবন্ধন করা হয়।

বক্তব্য রাখেন, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. প্রফেসর ফজলুল হক, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ডা.তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মিসরাত মাসুমা পারভেজ, সদস্য ডা. আসাদুজ্জামান জেমি, ডা. হান্নান আলী, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন হাবিপ্রবি শাখার সহ-সভাপতি সাগর চন্দ্র রায়, সাধারন সম্পাদক আকতারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জামিউল কবির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবল কাঠামো নীতিমালা (অর্গানোগ্রাম) বাস্তবায়নের মাধ্যমে প্রাণি সম্পদের উন্নতির কল্পে দক্ষ ৫ বছর মেয়াদী ডিভিএম গ্রাজুয়েটদের মুল্যায়ন বাড়াতে হবে।  প্রাণিসম্পদ অধিদপ্তরে ১ম শ্রেণির অন্তত ৫ জন করে এন্ট্রিপদ সৃষ্টি করে দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানান শিক্ষার্থীরা।

নতুন অর্গানোগ্রামে এন্ট্রিলেভেলের সকল পদে পাঁচ বছর মেয়াদী ডিভিএম ডিগ্রিধারীদের নিয়োগের বিধান নিশ্চিত ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নাম পরিবর্তন করে ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণিসম্পদ কমপ্লেক্স নামকরণ করতে হবে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অফিসার ও উপজেলা পর্যায়ে প্রতি ইউনিয়নে ১ জন করে সহকারী ও উপহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা প্রস্তাব করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা

প্রাণীসম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো নীতিমালা বাস্তবায়ন করার দাবি বিভিএ শিক্ষার্থীদের

আপডেট টাইম ১১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮