ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে রাষ্ট্রের সাড়ে চার হাজার কোটি টাকার সত্ব গেছে দুই আওয়ামী লীগ নেতার পকেটে- মির্জা ফখরুল

আজম রেহমান,সারাদিন ডেস্ক::বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, রাষ্ট্রের সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে তার সত্ব গেছে দুই আওয়ামী লীগের ব্যবসায়ি নেতার পকেটে। ঐ স্যাটেলাইট থেকে কেউ কোনো মোবাইল কল, কোনো টেলিফোন , কোনো চ্যানেল যা কিছুই কেউ করতে যাবে তাদের কাছ থেকে কিনতে হবে।

তিনি বলেন , এমনি ভাবে সকল ক্ষেত্রে দুর্নীতি লুটপাট করছে আওয়ামী লীগ সরকার , ঘরে ঘরে চাকরি দেয়ার কথা , সেখানে প্রতিটি চাকরির পেছনে চলছে লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য। ১০ টাকা কেজি চাউল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে তারা খাওয়াচ্ছেন মানুষ ৫০ টাকা কেজি চাউল।
তিনি বলেন, মাদক বিরোধী অভিযানে গত সাত দিনেই ৩৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকা- কাদের বিরুদ্ধে করছেন, যারা ২টাকা ৫টাকা দিয়ে মাদক নেয় তাদের বিরুদ্ধে নাকি যারা মাদক নিয়ে ব্যাবসা করে তাদের বিরুদ্ধে করছেন । আগে নিজেদের লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করেন, যারা মাদক ব্যাবসার নেতা হোতা । নিজেদের এমপি মাদক ব্যাবসার হোতা হলেও তার বিরুদ্ধে নাকি কোন প্রমান মিলে নাই, বলে অভিযোগ করেন তিনি । যারা ভিন্নমত পোষণ করে তাদের বিরুদ্ধে এই অভিযান বলে মন্তব্য করেন তিনি । এই সরকারকে একটা দানবীয় সরকার বলায় প্রধান বিচারপতি এসকে সিনহাকে বন্দুকের গুলির ভয় দেখিয়ে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। দেশে কোন বাক স্বাধীনতা নেই । এখন যুবলীগের ছেলেরা যা বলবে তাই করতে হবে । ছাত্রলীগের ছেলেরা যা বলবে তাই করতে হবে । এটাকে গণতন্ত্র বলে না । এটাকে দেশের স্বাধীনতা বলে না ।
বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসার মাঠে জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার মহফিলে এসব কথা বলেন তিনি ।
এ সময় বিএনপি’র জেলা সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সহ জেলা, সদর থানা ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে রাষ্ট্রের সাড়ে চার হাজার কোটি টাকার সত্ব গেছে দুই আওয়ামী লীগ নেতার পকেটে- মির্জা ফখরুল

আপডেট টাইম ১২:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮