সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মানসিক সীমাবদ্ধতাই মূল সমস্যা সাকিব-তামিমদের

আফগান সিরিজে সব বিভাগেই বিপুল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সাকিবকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে দলের খেলোয়াড়দের মানসিক সীমাবদ্ধতা

সাকিবের আফসোস দলের খেলোয়াড়দের মানসিক সীমাবদ্ধতা নিয়ে। ছবি: আফগান ক্রিকেট বোর্ডসাকিবের আফসোস দলের খেলোয়াড়দের মানসিক সীমাবদ্ধতা নিয়ে। ছবি: আফগান ক্রিকেট বোর্ড

‘ওষুধ দেওয়ার জায়গা কোথায়, সর্বাঙ্গেই যে ব্যথা’—আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা এমনই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই আফগানদের কাছে বিপুল ব্যবধানে পরাজিত বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান নিজেও তিন বিভাগেই উন্নতি করার কথা বলেছেন। কিন্তু এই সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার ব্যাপারটিই সবচেয়ে বেশি পোড়াচ্ছে তাঁকে। গতকালকের ম্যাচ শেষে আফসোস করে বলেছেন, ‘আমরা এখনো মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না!’

সিরিজ হারটা সম্পন্ন হয়েছিল আগেই। কাল পুরো হলো ধবলধোলাই। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারা যে কোনোমতেই বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘স্বাস্থ্যকর’ কোনো বিষয় নয়, সেটা সবাই জানে। ব্যাপারটা ক্রিকেটপ্রেমীদের এমন ধাক্কা দিয়েছে যে দলের সমালোচনার ভাষাও তাঁরা হারিয়ে ফেলেছেন। বিপর্যয়কর পরিস্থিতিতে শেষ ম্যাচটা নিয়ে আশা ছিল। বাংলাদেশ অন্তত এই ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলবে। হ্যাঁ, বাংলাদেশ ‘সামর্থ্য’ অনুযায়ী খেলেছে ঠিকই। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে বাংলাদেশ প্রমাণ করেছে নিজেদের মানসিক সামর্থ্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাপারটি নিয়ে বলতেও হয়েছে সাকিবকে। অধিনায়ক বুঝতে পারছেন না বারবার এমনটা কেন হয়। ক্লোজ ম্যাচগুলো কেন বাংলাদেশ হেরে যায় বারবার, ‘সত্যি বলতে কি, আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি নিজে অবশ্য কখনোই এই পরিস্থিতিতে পড়িনি (ম্যাচের একেবারে রুদ্ধশ্বাস মুহূর্তে ব্যাটিং ও বোলিং)। ব্যাটসম্যান কিংবা বোলাররাই ভালো বলতে পারবে এ সম্পর্কে। আমি মনে করি এটা মানসিক সীমাবদ্ধতা, বাধা। আমরা আজও মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না।’

পুরো সিরিজে বাংলাদেশ দলের ক্রিকেটারদের শরীরী ভাষা একেবারেই পছন্দ হয়নি সাকিবের। এটা সিরিজে বাজে পারফরম্যান্সের একটা বড় কারণ হিসেবেই মনে করেন তিনি, ‘আমরা অতীতে অনেক জায়গাতেই দুর্দান্ত বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং দিয়ে ম্যাচ জিতেছি। কিন্তু সেই শরীরী ভাষাটা এবার এখানে কারও মধ্যেই দেখতে পেলাম না।’

গতকাল রশিদ খানের শেষ ওভার থেকে ৯ রান তুললেই ম্যাচটা নিজেদের করে নিতে পারত বাংলাদেশ। ৬ বলে ৯ রান। রশিদ খান দুর্দান্ত বোলার, সন্দেহ নেই। কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো দুই সেট ব্যাটসম্যান উইকেটে থাকতে ম্যাচটা বাংলাদেশ কেন জিততে পারল না, সেটি ভাবাচ্ছে সাকিবকে, ‘যত ভালো বোলারই হোক, শেষ ওভারে দরকার ৯ রান। উইকেটে আছে দুজন সেট ব্যাটসম্যান। আমরা আশা করব, সেট ব্যাটসম্যানরা ৬ বলে ৯ রান তুলে নেবেন। তবে এটা বলে রাখছি, এর মানে কিন্তু নয় যে আমরা শেষ ওভারের ৯ রান তুলতে পারিনি দেখে ম্যাচটা হেরেছি।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মানসিক সীমাবদ্ধতাই মূল সমস্যা সাকিব-তামিমদের

আপডেট টাইম ০৪:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮