সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

পার্থক্য গড়ে দেন কুতিনহো, নেইমার নন

কুতিনহোই প্রতিপক্ষের সঙ্গে ব্রাজিলের পার্থক্য গড়ে দিচ্ছেন, নেইমার নন—এমনটাই মনে করেন সাবেক তারকা কাকা।

ব্রাজিলের সবচেয়ে বড় তারকা কে, কে-ই-বা এবারের বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় স্বপ্নসারথি। কে আবার! নেইমার—ব্রাজিল সমর্থকেরা তো এক বাক্যে একটি নামই নেবেন। নেওয়াটাই স্বাভাবিক। হলুদ-নীল জার্সি গায়ে পিএসজি তারকার যে রেকর্ড, তাতে সমর্থকেরা তাঁকেই স্বপ্ন পূরণের নায়ক বানাবে, এটিই স্বাভাবিক। কিন্তু সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকা মনে করেন ব্রাজিলের এই দলে প্রধান তারকা আর নেইমার নন, ফিলিপে কুতিনহো।

কাকা কিন্তু নেইমারকে পিছিয়ে রাখেননি। বরং নেইমার ব্রাজিলের কত বড় সম্পদ, সেটি ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তবে কুতিনহো তাঁর কাছে আলাদা বিশেষ কারণেই, ‘কোনো সন্দেহ নেই নেইমার বড় তারকা। আমাদের দলের সেরা ফুটবলার। তিতে ওকে খুব ভালোভাবে সামলাচ্ছেন। ও যেন নিরাপদে খেলার সুযোগ পায়, সে ব্যবস্থা করছেন। তবে ম্যাচে কিন্তু পার্থক্য গড়ে দিচ্ছে কুতিনহোই।’

কাকার মতে নেইমার চোট কাটিয়ে খুব ভালোমতোই ফিরছেন, ‘টানা তিন মাসের চোট কাটিয়ে নেইমার খুব ভালোমতোই ফিরছে। ও যে ধরনের চোটে পড়েছিল, সেটা কিন্তু খুব সহজে সারে না। কিন্তু নেইমার সেটি দ্রুত সারিয়েছে। প্রতিটি ম্যাচেই নেইমার উন্নতি করছে। এটা ব্রাজিলের জন্য খুবই ভালো লক্ষণ।’নেইমারকে আবেগপ্রবণ খেলোয়াড়ই মনে করেন কাকা। তবে ব্রাজিলিয়ান তারকার আবেগ নিয়েই যত ভয় তাঁর, ‘ও যেন খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সবার খেয়াল রাখতে হবে। দলের কাজ ওকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়ে যাওয়া। আমাদের একটু অপেক্ষাই করতে হবে। আমি জানি ও নিশ্চিত লক্ষ্যে পৌঁছাবে। প্রথম ম্যাচে সে একটু স্নায়ুর চাপে ভুগছিল, সেটা হয়ই—বিশ্বকাপ এমনই।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

পার্থক্য গড়ে দেন কুতিনহো, নেইমার নন

আপডেট টাইম ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮