সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

ভারতের সাংবাদিকেরা আদালত কক্ষে মোবাইল নিতে পারবেন

ভারতে সাংবাদিকেরা আদালত কক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে গতকাল সোমবার এক ঐতিহাসিক রায় দিয়েছেন সেখানকার সুপ্রিম কোর্ট। ডেকান ক্রনিকল জানায়, ভেতরে নিতে পারলেও ফোন অবশ্যই ‘সাইলেন্ট মোডে’ রাখতে হবে। স্বীকৃত ও অস্বীকৃত উভয় ধরনের সাংবাদিকেরাই আদালতে ফোন সঙ্গে নিতে পারবেন।

এ ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডেপুটি রেজিস্ট্রারের (জনসংযোগ) দেওয়া ছয় মাসের অনুমোদন আছে—এমন সাংবাদিকের আদালত কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন ভারতের মাননীয় প্রধান বিচারপতি। তবে তা সাইলেন্ট মোডে রাখতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ফোন কোনো রকম বিরক্তির কারণ হলে তা জব্দ করা হবে।

এর আগে গত মে মাসের বিজ্ঞপ্তিতে শুধু স্বীকৃত সাংবাদিকদের আদালত কক্ষে মোবাইল নেওয়ার অনুমতি দেওয়া হয়।

পরে কয়েকজন সাংবাদিক প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাছে বিষয়টি উত্থাপন করেন। প্রধান বিচারপতি তারই পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন।

প্রধান বিচারপতি বলেন, যদিও এত দিন আদালত কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো লিখিত নিষেধজ্ঞা ছিল না, তবু এটি ছিল একটি প্রশাসনিক সিদ্ধান্ত।

সংবাদকর্মীরা এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাঁরা বলছেন, এ সিদ্ধান্তে আরও দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে।

একজন জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, ‘আগে প্রতিটি শুনানির পর আমাদের বাইরে গিয়ে মোবাইল ফোনে অফিসে খবর জানাতে হতো। এখন আর তার দরকার হবে না। আমরা আদালত কক্ষ থেকেই বার্তাকক্ষে খবর পৌঁছে দিতে পারব। এ রকম নির্দেশনা আরও আগেই আসা উচিত ছিল। যদিও একদম না হওয়ার চেয়ে দেরি হওয়া ভালো।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ভারতের সাংবাদিকেরা আদালত কক্ষে মোবাইল নিতে পারবেন

আপডেট টাইম ০২:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮