সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

বিদেশি পতাকা ওড়ানো বন্ধে রুল

সারাদিন ডেস্ক::বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে জাতীয় পতাকা ও বিভিন্ন দেশের পতাকা ওড়ানো বন্ধে প্রশাসনের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী ফরহাদ রেজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনজুরুল হকসহ ১৩ জন এই রিট আবেদনটি দায়ের করেন। তারও আগে গত ২৮ মে ফুটবল বিশ্বকাপ ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট আরেকটি রিট দায়ের করা হয়েছিল।

ওই রিট আবেদনে বলা হয়, গত ১৪ জুন থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ-২০১৮ অনুষ্ঠিত হয়। অতীতে সবসময় দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশি সমর্থকেরা বাংলাদেশের বহু স্থানে বিদেশি পতাকা উত্তোলন করেন। বিশেষত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ইত্যাদি দেশের বড় বড় পতাকায় সারা বাংলাদেশ ছেয়ে যায়। অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন নিতে হয়।

সেই বিধান লঙ্ঘন করে ফুটবল বিশ্বকাপ চলাকালে নির্বিচারে দেশব্যাপী বিদেশি পতাকা উত্তোলন করা হয়। যা বেআইনি। তাই রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত আজ এই রুল জারি করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিদেশি পতাকা ওড়ানো বন্ধে রুল

আপডেট টাইম ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮