সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মানহানির মামলায় খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে পরোয়ানা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আগামী ৭ আগস্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, মানহানির এ মামলায় আজ বুধবার খালেদা জিয়া ও দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে ১ জুলাই মানহানির এ মামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে আদালতে প্রতিবেদন দেয় শাহবাগ থানার পুলিশ।

২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার আদালতে এই নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।

নালিশি মামলায় বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়া এবং একই বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের দেওয়া বক্তব্যে তিনি (মামলার বাদী) ব্যথিত হয়েছেন। মামলার বাদী বলেন, একজন দেশপ্রেমিক হিসেবে তিনি মানহানি মামলাটি করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মানহানির মামলায় খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট টাইম ১০:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮