সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

খালেদাকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না : ফখরুল

আজম রেহমান,সারাদিন ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। এই জন বিচ্ছিন্ন সরকার গায়ের জোরে তাকে আটকে রেখেছে। এবং তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত সকল বিচারকরা আজ রায় দেয়ার আগে আইন সচিবের ফোনের অপেক্ষায় থাকে। হাইকোর্টে জামিন আদেশের পরে সেটা আটকে দেয় নিম্ন আদালত এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এ সময় মাহমুদুর রহমানের ওপর হামলা নিয়ে ফখরুল বলেন, কুষ্টিয়া আজকে সন্ত্রাসীদের স্বর্গ রাষ্ট্রে পরিণত হয়েছে। পল্টনে বিএনপির সমাবেশে যার নেতৃত্বে হামলা হয়েছিল। তার নেতৃত্বেই কুষ্টিয়ার সুরক্ষিত আদালত চত্বরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছে। এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানান। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যানের ড. ফরিদুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে এবং এম অহিদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে যা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ব্যাংক লুট, কয়লা লুট, এবং স্বর্ণ লুট। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী, এনপিপির সচিব মোস্তফা, সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, সাংবাদিক নেতা গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির প্রেসিডিয়াম সদস্য হামদুল্লাহ আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

খালেদাকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না : ফখরুল

আপডেট টাইম ০২:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮