সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বেড়ে সর্বনিম্ন কলরেট হলো ৪৫ পয়সা

মোবাইল ফোনে অননেট এবং অফনেটে আলাদা কলরেটের নিয়ম বাতিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

একই সঙ্গে সব মোবাইল অপারেটরের জন্য প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা ট্যারিফও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।

সোমবার চারটি ফোন অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

১৪ অগাস্ট (সোমবার)রাত ১২টা ১টা মিনিট থেকে দেশের সব অপারেটরকে নতুন এ ট্যারিফ প্ল্যান কার্যকর করতে বলা হয়েছে ওই চিঠিতে।

ওই নির্দেশে অফ-নেট কলে ইন্টারকানেকশন চার্জ ১৪ পয়সা (আইসিএক্স শূন্য দশমিক শূন্য ৪ পয়সা এবং টার্মেনেটিং অপারেটর ১০ পয়সা প্রতি মিনিট) করা হয়েছে।

উল্লেখ্য, গত সাত বছর ধরে অন-নেট (একই অপারেটরে) ফোন কলের জন্য গ্রাহকদের প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ পয়সা এবং অফ-নেট (অন্য অপারেটরে) ৬০ পয়সা হারে ট্যারিফ প্রযোজ্য হত। সর্বোচ্চ ট্যারিফ ছিল ২ টাকা।

কিন্তু বিটিআরসির নতুন এ সিদ্ধান্তের ফলে অন-নেট, অফ-নেটের ব্যবধান আর থাকল না। গ্রাহক যে অপারেটরেই কথা বলুক না কেন, প্রতি মিনিটে তার খরচ হবে প্যাকেজ, সময় আর ট্যারিফ প্ল্যান ভেদে ৪৫ পয়সা থেকে ২ টাকার মধ্যে। সেই সঙ্গে আগের মতই ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বেড়ে সর্বনিম্ন কলরেট হলো ৪৫ পয়সা

আপডেট টাইম ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮