ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

গণমাধ্যমে আসা প্রার্থী তালিকা মনগড়া: কাদের

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ইতোমধ্যে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু কারা কারা প্রার্থী হচ্ছেন, তা এখনও প্রকাশ করেনি।কবে নাগাদ তা জানা যাবে- এ প্রশ্নে কাদের বলেন, ইসিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ নভেম্বর। এর আগেই জানিয়ে দেওয়া হবে।তার আগ পর্যন্ত কেউ নিজেদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দাবি করতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ জোটগতভাবে এই নির্বাচনে অংশ নেবে। ১৪ দলের পাশাপাশি এরশাদের দল জাতীয় পার্টি ও বি চৌধুরীর দল বিকল্প ধারাও এই জোটে রয়েছে। অন্যদিকে নির্বাচনের আগে কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বিএনপি।নেতা-কর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তারসহ বিএনপির নানা অভিযোগের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে তিনি বলেন, “বিএনপির অধিকাংশ নেতাকর্মী কোনো না কোনো অপরাধে জড়িত। আগুন সন্ত্রাস, বাস পোড়ানো, ভূমি অফিসে আগুন, গাছ কাটা, রাস্তা কাটা এগুলো তাদের কাজ। তারা এগুলোর সঙ্গে জড়িত।যাদের গ্রেপ্তার করা হয়েছে, আইনের দৃষ্টিতে এরা নিরাপরাধ নয়। এরা কি একেবারে ধোয়া তুলসী পাতা? বিনা অপরাধে কাদের গ্রেপ্তার করা হয়েছে, তা প্রমাণ করুন।”দলীয় প্রার্থীর সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ নিয়ে কাদের বলেন, এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনকে আশু ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিক নির্বাচন কমিশন বলেছে, তারেকের বিষয়ে তাদের করার কিছু নেই।বিষয়টি জানানো হলে কাদের বলেন, ইলেকশন কমিশন কী বলেছে, তা ভালো করে জানতে হবে। এ নিয়ে আদালতে যাবেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিকার না পেলে আমরা জনতার আদালতে বিচার দেব। বিএনপি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিলো। শিডিউল ঘোষণার পর মনোনয়ন প্রদান পর্যায়ে তারা পরিকল্পিতভাবে মনোনয়ন সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। এতদিন যারা পরিবেশ-পরিবেশ বলে চিৎকার করছিল, শিডিউল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

গণমাধ্যমে আসা প্রার্থী তালিকা মনগড়া: কাদের

আপডেট টাইম ০৫:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮