সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ঠাকুরগাঁওয়ে গণসংযোগে ব্যস্ত আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের আউলিয়াপুর ইউনিয়নে নৌকা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন ও দলটির নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ও তার কর্মী সমর্থকরা সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।  এসময় প্রার্থী রমেশ চন্দ্র সেন ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
প্রচারণা চলাকালে বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিনা পয়সায় মানুষের চাকুরি হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনে ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। উন্নয়নের কথা চিন্তা করে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
প্রচারণায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সহ আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ঠাকুরগাঁও-১ আসনে নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন ছাড়া এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে এবং আরও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেয় নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন। সেখানেও তিনি নৌকার পক্ষে ভোট চান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁওয়ে গণসংযোগে ব্যস্ত আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন

আপডেট টাইম ০৮:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮