সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

আজম রেহমান,ঠাকুরগাঁও:: এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে এক যুবক কে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । আটক ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার কাইয়ুম আহমেদের ছেলে শাহ আলম (২৭) । স্থানীয়রা জানান, শাহ আলম ভারতে শ্রমিকের কাজ করছিল । কাজ শেষে বৃহ্স্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে বাংলাদেশের কান্তিভিটা ৩৯০/ ২-এস এর ভারতীয় পিলারের বিপরীতে ভারতের হাটখোলা বিএসএফের জওয়ানরা তাকে আটক করে ওই দেশের পুলিশে দেয় ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তুহিন মোহা মাসুদ বলেন এ খবর তিনি জেনেছেন। তবে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।
এটা এক সপ্তাহের মধ্যে ৩য় বারের মতো কোনো বাংলাদেশীর উপর বিএসএফ’র চড়াও হবার ঘটনা। গত ৬ দিনের মধ্যেই ঠাকুরগাঁও সীমান্তে দু’জন কে গুলি করে হত্যা করে বিএসএফ। গত ১৮ জানুয়ারি জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে জাহাঙ্গীর আলম রাজু (২১) বিএসএফর গুলিতে নিহত হন । এর চারদিন পর হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে মো. জেনারুল হক (২২) নামে আরেক যুবক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

আপডেট টাইম ১২:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯