সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

হরিপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিমের এলাকা পরিদর্শন

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর মধ্য সংঘর্ষে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত টিম ২৫ ফেব্রুয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে গ্রামবাসীর সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা মত বিনিময় সভা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মুঃ মোহসিন চৌধুরী, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম। এ সময় হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিরুজ্জামান, ইন্সপেক্টর(তদন্ত) মো. আব্দুস সবুর তদন্ত টিমকে সহযোগীতা করেন।

তদন্ত টিমের প্রধান জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মুঃ মোহসিন চৌধুরী বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট প্রদান করবো।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে গ্রামের সাধারণ ৩ জন মানুষ নিহত হন। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে ২৫৩ গ্রামবাসীর বিরুদ্ধে হরিপুর থানায় ১৪ ফেব্রুয়ারী  টি মামলা করা হয়। বজিবি’র মহাপরিচালক ঘটনা খতিয়ে দেখতে ১৮ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও আসেন। সেখানে ঘটনাস্থলের লোকজন, ডিসি, এসপি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে স্থানীয় হরিপুর থানায় মামলা দেয়া হলে পুলিশ মামলা গ্রহনে টালবাহানা করে। পরে ঠাকুরগাঁও ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত গত ২৪ ফেব্রুয়ারী শুনানী শেষে মামলা আমলে নিয়ে আগামী ৬ মার্চ আদেশের জন্য দিন ধায্য করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

হরিপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিমের এলাকা পরিদর্শন

আপডেট টাইম ০৯:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯