ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

পীরগঞ্জে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করে শস্য উৎপাদন ব্যাহত

মনসুর আহাম্মেদঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবাধে গড়ে উঠেছে ইটভাটা । এসব ভাটায় ফসলি জমি থেকে উর্বর মাটি সরবরাহ করা হচ্ছে । কৃষি জমি ধ্বংস ও খাদ্য উৎপাদন ব্যাহত হলেও প্রশাসন নির্বকার । পীরগঞ্জ – বীরগঞ্জ সড়কের উভয় পাশে ও উপজেলার বিভিন্ন স্থানে বেশ করয়কটি ইটভাটা তৈরী হয়েছে । চোখে পড়ে না উপজেলা প্রশাসন,কৃষি বিভাগ জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের লোকজনের । সরেজমিনে দেখা গেছে, কোন অনুমোদন ছাড়াই পীরগঞ্জ পৌর শহরের চাপোর নামক স্থানে আকবর নামে এক ব্যক্তি (ডি স্টার আর) নামে একটি ও সিন্দুন্না নামক স্থানে আইনুল হক নামে এক ব্যক্তি (এম আর ব্রিকস) নামে আরও একটি নতুন ভাটা প্রায় ২০-২৫ বিঘা ফসলি জমি দখল করে দেদারসে ইটভাটা তৈরী করছেন দেখার কেউ নেই । ইটভাটা আইন ২০১৩ অনুযায়ী ইটভাটা নির্মানের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক অনুমোদনের পর জেলা প্রশাসকের অনুমোদন থাকতে হবে । ফসলি জমি উপরীভাগের মাটি বা টপসয়েল ব্যবহার করলে প্রথমবার ২ বছর কারাদন্ড অথবা ২ লাখ টাকা জরিমানা ,দ্বিতীয়বার অনুরোপ কাজের জন্য ২ থেকে ১০ লাখ টাকা জরিমানা অথবা ২ বছর থেকে ১০ বছরের কারাদন্ডের বিধান রেখে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সালের খসরা করা হয়। সেই সাথে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করলে ১ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা। আবাসিক,জনবসতি, সংরক্ষিত ,জলাভূমি,বনভূমির মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করলে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা এবং কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করলে ৩ বছরের জেল ও ৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইনটি অনুমোদিত হয়। তবে এই আইনটি শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবে পরিনত হচ্ছেনা বলে সুধীমহল মনে করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, ফসলি জমির উর্বর মাটি সরবাহের ফলে জমিগুলো আগামী ১৫-২০ বছরের জন্য উর্বরতা হারাবে তিনি আরও জানান জমির উপরের টপসয়েল সরবরাহ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন,আমাদের কাছে কোন আবেদন করা হয়নি এ ব্যাপারে আমার জানা নেই তবে ২০-২৫ বিঘা ফসলি জমি দখল করে ইটভাটা করার কোন নিয়ম নেই, আমি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করব

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

পীরগঞ্জে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করে শস্য উৎপাদন ব্যাহত

আপডেট টাইম ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮