সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গণিত বিষয় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ব্যাংক কর্মকর্তা ও শিক্ষক আটক

আজম রেহমান|| ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার গণিত বিষয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এই বিষয়ে পরীক্ষা শুরুর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে সাইদুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা ও ইউনুস আলী নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। জবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব গপেন কুমার মালাকার জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ৯ টার দিকে তারা গনিত বিষয়ের প্রশ্ন ও উত্তর পত্র মোবাইল ফোনের মাধ্যমে আদান প্রদান করছিলেন। এসময় থানার এ এস আই আলমগীর বাদশাহ তাদের হাতে নাতে আটক করে। কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, আটককৃতদের মোবাইল ফোনে পাওয়া প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। সাইদুর রহমান উপজেলার বৈরচুনার মোহনপুর গ্রামের হায়দার আলীর পুত্র। সে আল আরাফা ইসলামিক ব্যাংকের কর্মকর্তা এবং ইউনুস আলী দক্ষিন মাধবপুর গ্রামের ইয়াসিন আলীর পুত্র। সে জগন্নাথপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানায় পুলিশ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে গণিত বিষয় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ব্যাংক কর্মকর্তা ও শিক্ষক আটক

আপডেট টাইম ০৫:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮