সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পঞ্চগড় এক্সপ্রেস থামবে পীরগঞ্জ স্টেশনে

সারাদিন ডেস্ক::অবশেষে ঢাকা-পঞ্চগড় রেলপথের নতুন আন্তনগর ট্রেনের নাম ‘পঞ্চগড় এক্সপ্রেস’ অনুমোদিত হলো। ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই নামটি অনুমোদন দেন। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করবেন। অবশ্য এটি উদ্বোধন হবার কথা ছিলো ২৬ মে।

ঢাকা থেকে রেলপথে পঞ্চগড়ের দূরত্ব ৬৩৯ কিলোমিটার। জানা গেছে, নতুন এই ট্রেনটি বিরতিহীন হিসেবে চালু করা হলেও মূলত সেমিব্রেক (স্বল্প বিরতি) দিয়ে চলাচল করবে। কমলাপুর থেকে সরাসরি পার্বতীপুর-দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়ার পরে শেষ স্টেশন পঞ্চগড় পৌঁছাবে।
ব্রডগেজ (বড়) লাইনের ১৪০ কিলোমিটার গতিসম্পন্ন আধুনিক এই ট্রেনটি নির্মাণ করেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রেল ক্যারেজ (কোচ) নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা)। ১২টি বিলাস বহুল কোচ সমৃদ্ধ ট্রেনটিতে ৯০০টি আসন থাকছে।
নতুন এই কোচগুলোতে থাকছে ‘বায়ো টয়লেট’। এত দিন ট্রেনের টয়লেট থেকে মানববর্জ্য রেলপথেই পড়ত। কিন্তু এই কোচে বিমানের মতো টয়লেট সুবিধা থাকায় রেললাইনে কোনো বর্জ্য পড়বে না। বিশেষ ব্যবস্থায় ওই মানববর্জ্য সরিয়ে নেওয়া হবে। এতে পানি খরচও হবে তুলনামূলক অনেক কম।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পঞ্চগড় এক্সপ্রেস থামবে পীরগঞ্জ স্টেশনে

আপডেট টাইম ০৫:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯