সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

স্টাফ রিপোর্টার, ১০ জুলাই ২০১৯:: গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরেণ্য এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেসে (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। গত ৮ই জুলাই তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার ছেলে অপূর্ব জানান, বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মুহাম্মদ জাহাঙ্গীরের প্রথম নামাজে জানাজা হবে। বাড়ির কাছের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ জাহাঙ্গীর ২৫টি বই লিখেছেন যার বেশির ভাগই গণমাধ্যম বিষয়ক। এছাড়া গণমাধ্যম বিষয়ে তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। বাংলাদেশ টেলিভিশনে শুরু হওয়া প্রথম সরাসরি অনুষ্ঠান অভিমত এর উপস্থাপক ছিলেন তিনি। দেশের কয়েকটি বেসরকারি টিভির যাত্রা শুরুর পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন । মুহাম্মদ জাহাঙ্গীর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই।  মুহাম্মদ জাহাঙ্গীর সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন-এর নির্বাহী পরিচালক ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

আপডেট টাইম ১১:০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯