সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

টিভিতে সরাসরি সম্প্রচার করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত!

আন্তর্জাতিক ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচার করে বিতর্কে জড়িয়েছে বলিভিয়ার একটি টিভি চ্যানেল।

মঙ্গলবার (১৬ জুন) করোনায় আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর আগ মুহূর্ত ‘নো লাইস’ নামক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়।

দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে ‘নো লাইস’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিরাতে।

মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিষয়ে ‘নো লাইস’ অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রজে কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবাকে যেভাবে অবহেলা করেছে তার প্রতিবাদ হিসেবে শক্ত একটি ঝাঁকুনি দেওয়ার তাড়না থেকে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানটি ৩০ মিনিট ধরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সরাসরি সম্প্রচার করেছিল।

দেশটির স্বাধীন তদন্তকারীর একটি সংস্থার সদস্য নাদিয়া ক্রুজ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এটি জাতীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ।

নাদিয়া ক্রুজের সংস্থা স্বাধীনভাবে সরকার বা দেশের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নিযুক্ত।

এদিকে টিভি চ্যানেলটির এমন কাণ্ড প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি দেশটির সাংবাদিকরাও এমন পদক্ষেপের সমালোচনা করছেন।

দেশটির লস টিম্পোস পত্রিকার সাংবাদিক ফ্যাবিওলা চাম্বি এ ঘটনাকে ‘শ্রদ্ধা ও মনুষ্যত্বের অভাব’ হিসেবে অভিহিত করেছেন।

বলিভিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৭ জনের। যার প্রায় ৬০ শতাংশই সান্তা ক্রজে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

টিভিতে সরাসরি সম্প্রচার করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত!

আপডেট টাইম ০২:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০