সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ডিবি পরিচয়ে ২৮ লাখ টাকা ছিনতাই

ডেস্ক:: ফেনীতে ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিং এর ২৮ লাখ টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় দাগনভূঞার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরে অপরাধ ও প্রশাসনের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশ সদস্যদের নিয়ে ব্যাংক ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আবু জাফর শাহীন জানান, বুধবার বিকালে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ২৮ লাখ টাকা তোলেন। টাকাগুলো একটি ব্যাগে ভরে সন্ধ্যার একটু আগে মোটরসাইকেল যোগে সোনাগাজীর কুঠির হাট ফিরছিলেন তিনি। পথে দাগনভূঞার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সামনে একটি সাদা প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে।

তিনি বলেন, গাড়ি থেকে চার যুবক নেমে এসে ডিবি পরিচয় দিয়ে ব্যাগে ইয়াবা আছে বলে আমার হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। এক পর্যায়ে তারা আমার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কুমিল্লা বিশ্বরোডের দয়াপুরে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ ও দাগনভূঞা থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) জাফর উদ্দিন জানান, আবু জাফর শাহীন সোনাগাজীর তাকিয়া বাজার ও কুঠিরহাট বাজারের ইসলামী ব্যাংক এর এজেন্ট পরিচালক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ডিবি পরিচয়ে ২৮ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০