সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে আগাম হাইব্রীড জাতের ধান কাটা শুরু

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগাম হাইব্রীড জাতের ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চা গ্রামে ইউএনও রেজাউল করিম এই ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষক রবীন্দ্র নাথের এক বিঘা জমিতে রোপনকৃত ব্রিধান-৯০ কর্তনের মধদিয়ে আগাম ধান কাটা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, কৃষক রবীন্দ্র নাথ, পুলেন চন্দ্র, সমারু চন্দ্র, কেশরী রায়, মজিবর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার পঙ্কজ কুমার রায়। কৃষক রবীন্দ্র নাথ বলেন, এক বিঘা জমিতে ব্রিধান-৯০ লাগানো হয় জুলাইয়ের ৮ তারিখে। ১১৩ দিন পর ধান কাটা হলো। জমি তৈরি, সার, কীটনাশকসহ আন্তঃপরিচর্যায় ব্যয় হয় ৯ হাজার টাকা। তিনি বলেন, এ এক বিঘা জমিতে ৩০ মন ধান হয়েছে। বর্তমান বাজারে এক হাজার ২ দুই শত টাকা মন হিসেবে ৩৬ হাজার টাকা পাবো। এছাড়াও খড় বিক্রি করে ৮ হাজার টাকা পাওয়া যাবে বলে আশা করছি। উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার বলেন, এক সময় এ অঞ্চলের কৃষক আশ্বিন ও কার্তিক মাসে খুব অভাবে পড়তো, যা মঙ্গা হিসেবে পরিচিত। এখন আগাম ফসল উৎপাদনে আর এ অঞ্চলে মঙ্গা নেই। ইউএনও রেজাউল করিম বলেন, বর্তমান সরকারের কৃষি বিপ্লবের কারনে এ অঞ্চলে মঙ্গা মোকাবেলা করা সহজ হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

পীরগঞ্জে আগাম হাইব্রীড জাতের ধান কাটা শুরু

আপডেট টাইম ০৬:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০